|
দেশের সকল জেলা ও বিভাগীয় পর্যায়ের গ্রন্থাগারে “অনলাইন গ্রন্থাগার ব্যবস্থাপনা” চালু এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সকল বইকে ই-বুকে রূপান্তর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়েছে। ইউএনডি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালিত সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
...জনগণ যাতে স্বল্প সময়ে, স্বল্প খরচে ও কোনোরকম হয়রানি ছাড়া সেবা পেতে পারে সে লক্ষে সরকারের সমস্ত সেবাকে ই-সেবায় রূপান্তর করা হবে। ইউএনডিপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম আয়োজিত এক কর্মশালায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ কথা বলেন।
...ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের [ইউআইএসসি] মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে মোবাইল সেবা পেঁৗছে দিতে উদ্যোগ নিয়েছে রবি। ইউআইএসসি উদ্যোক্তাদের রবির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, এটুআই প্রোগ্রাম এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কার্যক্রম চালু হলে গ্রামঞ্চলের সাধারণ মানুষ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে রবি'র সিম কিনতে পারবেন এবং অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। এছাড়া রবি ইন্টারনেট ব্যবহার এবং রবি সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সুবিধাও পাওয়া যাবে। অচিরেই 'রবি অর্থ' চালুর মাধ্যমে ইউআইএসসি থেকে রেমিট্যান্সের অর্থ সংগ্রহ এবং বিভিন্ন নাগরিক পরিসেবার বিল পরিশোধ করা যাবে। প্রতিটি সেবা প্রদানের বিপরীতে উদ্যোক্তারা রবির কাছ থেকে বিভিন্ন হারে কমিশন লাভ করবে। সমঝোতা স্মারক অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে এবং এটুআই প্রোগ্রাম ইউআইএসসি ও এর উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) মাধ্যমে গ্রামীণ জনপদের বিশাল জনগোষ্ঠীর কাছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি’র বিভিন্ন সেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ইউআইএসসি উদ্যোক্তাদের রবি’র সাথে সম্পৃক্ত করার মাধ্যমে গ্রামীন জনপদের মানুষকে এ সুবিধা দেয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম এবং রবি আজিয়াটা লিমিটেড এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার ১৭ অক্টোবর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
...উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) অনুষ্ঠিত "মাল্টিমিডিয়া ক্লাশরুম মনিটরিং এবং মেনটরিং" শীর্ষক এই কর্মশালায় ৩০টি উপজেলার ৩০জন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অংশগ্রহন করেন। ইউএনডিপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালিত সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
...ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে খুব শিগগির দেশের প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে ই-সেবা কার্যত্রক্রম চালু হচ্ছে। সেই সঙ্গে শিগগির সরকারি স্কুলের শিক্ষকরা যাতে ইউনিয়ন পরিষদ থেকেই তাদের কল্যাণ তহবিলের টাকা তুলতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হবে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান গতকাল রোববার রাজশাহীতে সাংবাদিকদের কর্মশালায় এ তথ্য জানান।
...কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) জন্য আবেদন করলে তিন দিনের মধ্যে সনদ পাওয়া যাবে। অনলাইনে আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলেও সহায়তা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
করদাতাদের এসব সেবা দেওয়ার জন্য শনিবার এনবিআরের সেগুনবাগিচায় অবস্থিত ১২ তলা ভবনে করতথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এই সেবাকেন্দ্রের মাধ্যমে করদাতাদের টিআইএন আবেদন ও রিটার্ন পূরণে সহায়তা দেওয়া হবে।
...